শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“উখিয়ায় লকডাউনে কর্মহীন পর্যটন নির্ভর কর্মজীবিরা পেলেন প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা।”

“উখিয়ায় লকডাউনে কর্মহীন পর্যটন নির্ভর কর্মজীবিরা পেলেন প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা।”

এফ.করিম,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কভিড ১৯ দ্রুত বিস্তার রোধ কল্পে  সরকার ঘোষিত চলমান কঠোর  লকডাউনে বেকার হয়ে পড়েছে পর্যটন সংশ্লিষ্ট কর্মজীবিরা৷ কঠোর লকডাউনের কারণে পর্যটন শিল্প  বন্ধ থাকায় অনেকে পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে জীবন যাপন করছে। তাদের এই কষ্ট লাঘব করার জন্য মানবিকতার পরিচয় দিয়ে প্রায় ২শতাধিক বেকার কর্মজীবিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা ও উপজেলা প্রশাসন।

শনিবার (১০ জুলাই) সকালে ১১টায় ইনানী এলাকার মেরিনড্রাইভ সংলগ্ন হেলিপ্যাডে পর্যটন নির্ভর এসব মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার   বিতরণ করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, জেলা ব্যাপী বিধিনিষেধ বাস্তবায়নের পাশাপাশি ২১ শ্রেণির পেশার কর্মহীন মানুষদের মাঝে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে  জরুরি খাদ্য সহায়তা প্রদান করছে জেলা প্রশাসন। যার মধ্যে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও রয়েছে। পর্যটন শিল্প একটি সম্ভাবনাময় শিল্প, যার বিকাশে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।  উপজেলা পরিষদ চেয়ারম্যান  বলেন, কর্মহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করে আসছিল পর্যটন নির্ভর  ব্যবসায়ীরা।এ কঠোর লকডাউনে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগ বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনের এমন কর্মকান্ড চলমান থাকবে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, `মানবিক বিবেচনায় তালিকাভিত্তিক কর্মহীনদের পাশাপাশি ৩৩৩ এ কল করেও ইতিমধ্যে তিন শতাধিক মানুষ পেয়েছেন খাদ্য সহায়তা। একদিকে কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়ন আর অন্যদিকে কর্মহীন মানুষদের অন্ন ব্যবস্থা করতে  আমরা সব সময় প্রস্তুত আছি।

বিচ বাইক চালক নুরুল আমিন বলেন, ” বিচে মানুষ আসলে আমাদের পেটে খাবার জুটে, লকডাউনে আমরা খুব কষ্টে আছি। এ কঠিন পরিস্হিতিতে আমাদের সাহায্য করায় মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com