মহি উদ্দিন আরিফধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ অপুর নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে গণসচেতনতা সৃষ্টি করার লক্ষে ধর্মপাশায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে তিন শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, সদস্য পার্থ সিং,সাজিদুল হক, তানভীর কবীর, মুশফিকুর চৌধুরী সোহাগ, মাহাজুল মেম্বার, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর, উপজেলা ছাত্রলীগ নেতা মাহাবুব হাসান লোটাস, তাসীনুল হক রাফি প্রমুখ। ধর্মপাশা আওয়ামী লীগ অফিসের সামনে, খাদ্য গোদান মোড়, বঙ্গবন্ধু চত্বর, জতি মিয়া চত্বর ও থানার সামনে পথচারীদের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।
Leave a Reply