মাসুদ মিয়া,তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কালনীকান্দা গ্রামে মোশারফ হোসেনের বাড়ি ঘর ভাংচুর মামলা গত শুক্রবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ প্রতিনিধি দল ঘটনাস্থল তদন্ত করেছেন। মামলা সূত্রে জানা গেছে,একই গ্রামের আব্দুর রাজ্জাক,করিমুল্লাহ,হামিদ মিয়া,শহিদ,রিয়াদ মিয়া,আঃ রহিম বক্স,মালেক মিয়া মিলে দশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া গত (১৮ই মার্চ) গভীর রাতে মোশারফ হোসেন এর বাড়ি ঘর ভাংচুর করে ও হত্যার হুমকি দেয়। ঘটনার বিষয় স্থানীয় থানায় কোন সুরাহা না পাইয়া ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলী আদালতে মোশারফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা নং-১৭৩,বিজ্ঞ আদালত মামলা পর্যালোচনা করে ময়মনসিংহ পিবিআইকে তদন্তের ভার দেয়। সেই ভাংচুরের ঘটনা গত শুক্রবার পিবিআই প্রতিনিধি দল ঘটনা স্থল তদন্ত করেছেন। ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ.এস.আই শহিদুল ইসলাম জানান ঘটনা স্থল গিয়ে তদন্ত করা হয়েছে,অচিরেই তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply