আব্দুল্লাহ আল-আমিন,শেরপুর সংবাদদাতাঃ
শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের চর এলাকায়ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
৯ জুলাই শুক্রবার বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকায় ওই নদীভাঙন পরিদর্শনে করেন তিনি।
পরিদর্শনকালে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, শেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শাজাহান মিয়া, চরপক্ষীমারী ইউপি চেয়ারম্যান আকবর আলী, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও কতিপয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০/১৫ দিন ধরে সদর উপজেলার চুনিয়ারচর, ভাগলগড়, ডাকপাড়াসহ বেশ কয়েকটি গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদে ভাঙন দেখা দেয়ায় এতে প্রায় পৌঁণে ১ কিলোমিটার ফসলি জমি নদীগর্ভে চলে যায়। এছাড়া হুমকির মুখে পড়েছে ছয় গ্রামের ফসলি জমি, একটি প্রাথমিক বিদ্যালয় ও বাড়িঘর।
জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ ওইসময় স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং নদী ভাঙনরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে তাদের আশ্বাস প্রদান করেন।
Leave a Reply