সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্ত্বাবধানে নব-নির্মিত শিশু পার্কটি উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্ত্বাবধানে নব-নির্মিত শিশু পার্কটি উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার।

মোঃ সজীব হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলা চত্বরে বিনোদনের জন্য নব-নির্মিত দৃষ্টিনন্দন শিশুপার্ক উদ্বোধন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডা. হুমায়ুন কবীর। গতকাল ৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে পার্কটি উদ্বোধন করেন তিনি। এসময় বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান এ্যাড, সামছুল হক, জিল্লুর রহমান, আব্দুল হক আবু উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিন বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য উপজেলা পরিষদ চত্বরে এ ধরনের একটি পার্ক তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পার্কটি সরকারি ও ব্যক্তিগত অর্থায়নে দ্বারা নির্মিত। এ পার্কটিতে পুকুরের মাঝ খানে বসার আসন, দোলনা, আলোকসজ্জাসহ নানা সাজে সাজানো হয়েছে। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শিশুরা আগমন করে সুন্দর সময় কাটাতে পারবে। এর পাশাপাশি বিভিন্ন দপ্তরে আগত সেবাগ্রহিতারাও অবসর সময় কাটাতে পারবে ও পার্কে বিচক্ষণ করে মানসিক প্রশান্তি অনুভব করবে বলে আশা করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com