আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহে বনার্ঢ্যময় রাজনীতিজ্ঞ সবেক উপজেলা চেয়ারম্যান ও ঝিনাইদহ আলহেরা ইসলামী ইনসস্টিউটের অধ্যক্ষ নূর মোহাম্মদ আজ শনিবার রাত দেড়টার সময় ঝিনাইদহ সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
অধ্যক্ষ নূর মোহাম্মদ ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের কাপাসহাটিয়া গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে। তিনি ছাত্র জীবনে ইসলামী ছাত্র মিশনের সেক্রেটারী জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বেশ কয়েকবার কারাবরণ করেছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত ছিলেন। এছাড়া তিনি ফরিদপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানেরও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। জনপ্রিয় এই রাজনীতিক ১৯৮৮ সালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
মরহুম জনাব নূর মোহাম্মদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন। ব্যক্তিজীবন তিনি অত্যন্ত সদালাপী, মিষ্টিভাষী , বন্ধুপ্রতিম ও পরিছন্ন রাজনীতিজ্ঞ ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, অধ্যক্ষ নূর মোহম্মদ ঠান্ডা-জ্বরে আক্রান্ত হয়ে ঝিনাইদহ শহরের চাকলা পাড়ায় নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছিলেন। এক পর্যায়ে শ্বাস কষ্ট শুরু হওয়ায় ৮জুলাই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার রাত দেড়টার সময় চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ইফতেকার আহাম্মেদ মুজাহিদ (৪০) ও বায়েজিদ (৩৪) দক্ষিণ আফ্রিকাতে আছেন এবং এক মেয়ে লন্ডনে আছেন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা গেছেন।
Leave a Reply