শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাতিয়ার ২৪ মামলার পলাতক আসামি দুর্ধর্ষ কালু আটক

হাতিয়ার ২৪ মামলার পলাতক আসামি দুর্ধর্ষ কালু আটক


 নোয়াখালী প্রতিনিধি:


 নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ২৪টি মামলার পলাতক আসামি দুর্ধর্ষ ইরাক উদ্দিন কালুকে (৩৮) আটক করেছে পুলিশ।
 সে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের ইলিয়াছ মাঝি বাড়ির মাইনুদ্দিন ওরফে মনু মাঝির ছেলে।   
শনিবার (১০ জুলাই) ভোররাতে তাকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত কালু উপজেলার চাঞ্চল্যকর রবীন্দ্র হত্যা মামলা এবং সোনাদিয়ার জুবায়ের হত্যা মামলাসহ ৪টি হত্যা মামলা, দুটি অস্ত্র মামলা ও ৫টি ডাকাতির প্রস্তুতি মামলা এবং অন্যান্য ১৩টি মামলাসহ ২৪ টি মামলার পলাতক আসামি। সে তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে দীর্ঘদিন থেকে বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে থাকত এবং হঠাৎ করে প্রকাশ্যে এসে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ঘটিয়ে আবার আত্মগোপনে চলে যেত। পুলিশ দীর্ঘ থেকে তাকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছিল। শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরের দিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com