আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ মহেশপুর উপজেলার ৮নং বাঁশবাড়ি ইউনিয়নের শ্রীপুর মাঠে জমি দখল করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দুই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন শ্রীপুর গ্রামের মৃত আবুল মন্ডলের পুত্র লালন গং এবং একই গ্রামের আপন চাচাতো ভাই মৃত ইজার মন্ডল ও গদায় মন্ডলের পুত্র আমজাদ,লিটন, মিলন, রিপন।
আজ শনিবার সকালে শ্রীপুর মাঠে জমি দখল করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। একই পরিবারের দুই জন মহিলা সহ ১০ গুরুত্ব আহত হয়েছে।আহত সকলে উন্নত চিকিৎসার জন্য মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
Leave a Reply