সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলায় কঠোর লকডাউন চলছে, প্রশাসন হার্ডলাইনে

ভোলায় কঠোর লকডাউন চলছে, প্রশাসন হার্ডলাইনে


গাজী তাহের লিটন: 


বৈশ্বিক মহামারি করোনা আশংকাজনক হারে দেশব্যাপি ছড়িয়ে পড়ছে। উপকূলীয় জেলা ভোলায় গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ অবস্থায় কঠোর লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসন হার্ডলাইনে রয়েছে।গত ১০ দিনে ভোলা পুলিশ প্রশাসনের রয়েছে বিশেষ নজরদারি লক্ষণীয়। 
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সবসময় নিজেই মনিটরিং করছেন লকডাউন পরিস্থিতি।পাশাপাশি ভোলা জেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, জেলা পুলিশ, র‌্যাব, বিজিবি এবং আনসার ব্যাটেলিয়নের সদস্যদের নিয়ে সমন্বিত অভিযান পরিচালনা অব্যাহত ছিল। সরকার আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে অব্যাহত রয়েছে প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণ। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের মানুষের মধ্যে সরকারি ত্রাণ বিতরণও চলমান রয়েছে।
গত ৯ দিনে ১ হাজার ৩শ’ ১০ জনের জরিমানা ॥ ৩৬ জনের কারাদন্ড প্রদান করা হয় এবং ১৫৭ মোবাইল কোর্টের মাধ্যমে ১২ লাখ ১৯ হাজার ৩শ’ ৫০ টাকা আদায় করা হয়।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ প্রতিরোধে সরকার কর্তৃক জনস্বার্থে আরোপিত বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় গতকাল শুক্রবার (৯ জুলাই) ভোলা জেলায় মোট ১২ টি মোবাইল কোর্টে ৬৮টি মামলায় ৬৪ জনকে ৫৩,৬০০/-টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ৫ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অন্যদিকে গত ৮ জুলাই ভোলা জেলায় মোট ১৫ টি মোবাইল কোর্টে ৯৫টি মামলায় ৯৩ জনকে ৮১,৯০০/-টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ৫ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গত ৭ জুলাই ভোলা জেলায় মোট ১৬ টি মোবাইল কোর্টে ১১৩টি মামলায় ১০৮ জনকে ১লাখ ১০০/-টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ৮ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গত ৬ জুলাই ভোলা জেলায় মোট ১০ টি মোবাইল কোর্টে ৭৮টি মামলায় ৮৮ জনকে ৮১,০০০/-টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ১ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
গত ৫ জুলাই ভোলা জেলায় মোট ১৯ টি মোবাইল কোর্টে ১৫৫টি মামলায় ১৬২ জনকে ১,৮৩,০৫০/-টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ২ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গত ৪ জুলাই ভোলা জেলায় মোট ১৭ টি মোবাইল কোর্টে ২০৭টি মামলায় ২০৬ জনকে ২,০৪,৭০০/-টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ১০ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গত ৩ জুলাই ভোলা জেলায় মোট ১৮ টি মোবাইল কোর্টে ১৪০টি মামলায় ১৫১ জনকে ১,২২,২০০/-টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তবে এদিন কাউকে কারাদন্ড প্রদান করা হয়নি। এছাড়া গত ১ ও ২ জুলাই ভোলা জেলায় মোট ৫০ টি মোবাইল কোর্টে ৪১৫টি মামলায় ৪৩৮ জনকে ৩,৯২,৮০০/-টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ৫ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এদিকে আজ ১০ জুলাই সকাল থেকে পুলিশ, ৱ্যাব, বিজিবিসহ মোবাইল টিমের তৎপরতা জোরদার করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com