মাসুদ মিয়া,তারাকান্দা প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এক দল তরুন সংবাদ কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা পরিচালিত ফেইজবুক গ্রুপ তারাকান্দার খবরা খবর। গ্রুপটি ছাত্র-ছাত্রীদের সৃজনশীল মনন মেধা বিকাশের জন্য এই লকডাউনে দশ দিনের জন্য একটি কুইজ প্রতিযোগিতার অয়োজন করে।৯ জুলাই শুক্রবার থেকে শুরু হয় এই কুইজ প্রতিযোগিতা। উক্ত কুইজ প্রতিযোগিতার প্রশংসা করছেন তারাকান্দার শিক্ষক,ছাত্র-ছাত্রী ও সচেতন অভিভাবকরা।
কুইজ প্রতিযোগিতা সম্পর্কে অয়োজকরা বলেন,করোনা ভাইরাসের জন্য দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা থেকে অনেকে বিভিন্ন অনলাইন গেম ও ফেসবুকে আসক্ত হয়ে পড়েছে। তাই শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষা মূলক কুইজ প্রতিযোগিতার দ্বারা তাদের মেধা বিকাশ ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ। দশ দিন-ব্যাপি এই আয়োজনে বিজয়ীদের মাঝে বিভিন্ন শিক্ষামূলক উপহার তুলে দেওয়া হবে বলেও জানান তারা।
উল্লেখ্য ফেসবুক গ্রুপটি তারাকান্দার সিনিয়র সাংবাদিকসহ জনপ্রিয় (একুশে সংবাদ) তারাকান্দা প্রতিনিধি রাজিব হোসেন, (ইকরা প্রতিদিন)এমএস হুমায়ুন কবির,(সংবাদ বুলেটিন) মাসুদ মিয়া শিক্ষামূলক এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।
Leave a Reply