শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
উজিরপুরের মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে হতদরিদ্র শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

উজিরপুরের মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে হতদরিদ্র শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

বরিশালের উজিরপুরে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। ৩য় শ্রেনীতে পরুয়া এক হতদরিদ্র শিশুর দুই হাত বেধে জালানী কাঠ ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত শিশু উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে অসহায় পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি অব্যাহত।প্রভাবশালীদের ভয়ে মামলা করতে সাহস পাচ্ছে না আহত শিশুর পরিবার। আহত শিশুর পরিবার সূত্রে জানা যায় শিশুর বাবা ইউসুফ মৃধা গরীব অসহায় হওয়ায় উপজেলার বামরাইল ইউনিয়নে কাজিরা গ্রামে নানা শাহালম তালুকদারের বাড়ীতে থেকে মাহিন (১০) নামের শিশুটি লেখা পড়া করে থাকে।

১২ জুন একই গ্রামের প্রবাসী জাকির হাওলাদারের স্ত্রীর নাসিমা বেগমের মোবাইল চুরি হয়। সে ঘটনায় শিশু মাহিনের উপর চুরির অপবাদ দিয়ে ১৪ জুন রাতে প্রবাসীর বাড়ীতে শালিশি বৈঠকের আয়োজন করে। এলাকার মোড়লরা চাঁদাবাজী করার উদ্দেশ্যে ৮ হাজার ৫শত টাকা জরিমানা করে। শিশুর পরিবার উক্ত জরিমানার টাকা দিয়ে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রবাসীর স্ত্রীর পক্ষ নিয়ে একই এলাকার নেছার উদ্দিন হাওলাদার ছেলে ইউনুস তালুকদার, শোলক ইউনিয়নের দত্তসর গ্রামের আবুল বাশার (বাদশা) মিলে ওই শিশুকে বেদম ভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে।

এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী নাসিমা বেগম জানান মোবাইল চুরি করেছে মহিন তবে দুই দিন পরেই আমার মোবাইল ফেরৎ পেয়েছি। শালিশি বৈঠকের আয়োজনে আমি করিনি। চুরি করার অপরাধে স্থানীয়রা শালিশ বৈঠকের আয়োজন করেছে। অভিযুক্ত ইউনুছ তালুকদার জানান চুরি করায় মাহিনকে কয়েকটি লাথি ও থাপ্পর দিয়েছি। বাঁশের লাঠি দিয়ে আঘাত করিনি। আবুল বশার বাদশার কাছে হামলার ঘটনার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমার ছেলে জিহাদ মোবাইল চুরির ঘটনায় জড়িত আছে বলে মিথ্যা অপপ্রচার চালিয়েছে বলে আমি মাহিনকে মেরেছি।

আহত শিশুর নানা শাহালম তালুকদার জানান আমরা গরীব অসহায় হওয়ায মোবাইল চুরির অপবাদ দিয়ে এলাকার কতিপয় শালিশরা সড়ে ৮ হাজার টাকা চাঁদা দাবী করে তা না দেয়ার আমার নাতি মাহিনকে হত্যা করার উদ্দেশ্যে দুই হাত বেঁধে বাঁশেরলাঠি ও জ্বালানি কাঠ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে।

আরো জানান মামলা করবো কিভাবে।আমাদের তো টাকা পয়সা নেই, এমনকি চিকিৎসার টাকা পর্যন্ত চড়া সুদে এনেছি। আমরা একমাত্র আল্লাহর কাছে বিচার দিচ্ছি । শিশু নির্যাতনের ঘটনার বিচার চেয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com