শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা ভাইরাস প্রতিরোধে মসজিদ ভিত্তিক প্রচারনায় তৎপর সিংগাইর থানা পুলিশ

করোনা ভাইরাস প্রতিরোধে মসজিদ ভিত্তিক প্রচারনায় তৎপর সিংগাইর থানা পুলিশ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়াতে মসজিদ ভিত্তিক প্রচারণায় নেমেছে সিংগাইর থানা পুলিশ।  শুক্রবার(০৯ জুলাই) উপজেলার ০৬ নং ওয়ার্ডের পুকুরপাড়া জামে মসজিদে জুম্মার নামাজের খুতবার পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন,  সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা। মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন,করোনার সংক্রমন ও করোনা ভাইরাসে মৃত্যু গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে, বিধায় জরুরী প্রয়োজন ছাড়া আপনারা ঘরের বাহিরে বের হবেন না। হাট-বাজার বা চায়ের দোকানে আড্ডা-গল্প করবেন না। জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পড়বেন। সকলেই ঘন ঘন হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। একে অপরের কাছাকাছি আসা হতে বিরত থাকবেন। সামাজিক দুরত্ব বজায় রাখবেন ও ভীড় এড়িয়ে চলবেন। সরকারী বিধি-নিষেধ না মেনে চললে গ্রেপ্তার ও জরিমানার সম্মুখিন হতে হবে। জ্বর, সর্দি ও কাশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা টেস্ট করান। আপনারা যার যার সাধ্যমতো পুষ্টিকর খাবার (যেমন ফল, মুল, শাক-সবজি ও লেবু জাতীয় খাবার) বেশি করে খান। করোনা মহামারিতে অসহায়, নিঃস্ব, দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে দাড়ান। সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। স্বাস্থ্য বিধি ও সরকারী বিধি-নিষেধ মেনে চলুন, নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com