আরিফুর রহমান মিসুক,গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধি:
করোনা ভাইরাস প্রতিরোধে গোয়ালন্দঘাট থানার দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারগন। জুম্মার খুতবার পুর্বে মসজিদে মসজিদে নিরলশ ভাবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে গোয়ালন্দে বিভিন্ন মসজিদে বক্তব্য রেখেছেন। গোয়ালন্দ ঘাট থানার (এসআই) জাকির হোসেন জানান, শুক্রবার দুপুরে তিনি বলেন, করোনার সংক্রমন ও করোনা ভাইরাসে মৃত্যু গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে, বিধায় জরুরী প্রয়োজন ছাড়া আপনারা ঘরের বাহিরে বের হবেন না। হাট-বাজার বা চায়ের দোকানে আড্ডা-গল্প করবেন না। জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পড়বেন। সকলেই ঘন ঘন হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। একে অপরের কাছাকাছি আসা হতে বিরত থাকবেন। সামাজিক দুরত্ব বজায় রাখবেন ও ভীড় এড়িয়ে চলবেন। সরকারী বিধি-নিষেধ না মেনে চললে গ্রেপ্তার ও জরিমানার সম্মুখিন হতে হবে। জ্বর, সর্দি ও কাশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা টেস্ট করান। আপনারা যার যার সাধ্যমতো পুষ্টিকর খাবার (যেমন ফল, মুল, শাক-সবজি ও লেবু জাতীয় খাবার) বেশি করে খান। করোনা মহামারিতে অসহায়, নিঃস্ব, দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে দাড়ান। সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। স্বাস্থ্য বিধি ও সরকারী বিধি-নিষেধ মেনে চলুন, নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন। তিনি আরো বলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, পিপিএম (বার) বিপিএম (বার) ও রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের দিকনির্দেশনায় গোয়ালন্দ উপজেলার মসজিদে মসজিদে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশের পক্ষে প্রচারনা চালানো হয়।
Leave a Reply