গাজী তাহের লিটন:
ভোলারদৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্টুডিও ব্যবসায়ীর মৃত্যুতে তার বাসায় গিয়ে শোক প্রকাশ করেছেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার। এসময় রুবেলের ১০ মাসের ছোট্ট মেয়েকে কোলে নিয়ে তার পরিবারকে বিভিন্ন সহায়তার আশ্বাস দিয়ে মানবতার দৃষ্টি স্থাপন করেন তিনি।
জানা যায়, দৌলতখান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রুবেল (৩০) সাজ স্টুডিও ব্যবসায়ী গত শুক্রবার (৯জুলাই) দুপুর ১ টার সময় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আকস্মিক মৃত্যু হয়।
নিহত রুবেল দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের সরদার আলী বেপারী বাড়ির মৃত আব্দুল মন্নান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দৌলতখান পৌরসভার ৭ নং ওয়ার্ডে, শুক্রবার দুপুরে ভাড়া বাসায় ডিল মেশিন দিয়ে বাসার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।তার আত্মীয়স্বজনরা জানায়, ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় তার বের হয়ে তার বুকে বিদ্যুতায়িত হন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
Leave a Reply