সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নকলায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করায় ১৩ মামলায় ৪,১০০ টাকা জরিমানা

নকলায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করায় ১৩ মামলায় ৪,১০০ টাকা জরিমানা


আব্দুল্লাহ্ আল-আমিন,শেরপুর জেলা সংবাদদাতাঃ


শেরপুরের নকলা উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারের নির্দেশনা অমান্য করায় দন্ডবিধি-১৮৬০ এর ২৬৯ মোতাবেক ৩টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিচালিত ১৩ মামলায় ৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ ও সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সালাউদ্দিন বিশ্বাস আলাদা আলাদা আদালতের মাধ্যমে এসব অর্থ দন্ড করেন।
এসময় সেনাবাহিনীর সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও নকলা থানায় কর্মরত পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
কঠোর বিধি-নিষেধ কার্যকর করতে নির্বাহী বিচারকগনকে জনসচেতনতা সৃষ্টি করতে, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হতে ও সকলকে মাস্ক পরিধান করতে নির্দেশক্রমে অনুরোধ জানাতে দেখা গেছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারকগন জানান, চলমান লকডাউনে কঠোর বিধি-নিষেধ কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com