সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারীপুরের কালকিনিতে দেয়াল চাপায় এক নির্মাণ শ্রমিক নিহত, আহত ১

মাদারীপুরের কালকিনিতে দেয়াল চাপায় এক নির্মাণ শ্রমিক নিহত, আহত ১

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ


মাদারীপুরের কালকিনিতে একটি মাদ্রাসা ভবনে কাজ করার সময় দেয়াল চাপায় মোঃ সিদ্দীক চোকদার-(৪৩) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ (৯ জুলাই) শুক্রবার দুপুরে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট বাজারের একটি মাদ্রাসা ভবনে নির্মাণ কাজ করতে গিয়ে এ দু্র্ঘটনা ঘটে। নিহত সিদ্দীক চোকদার একই ইউনিয়নের উত্তর ছয়গাও গ্রামের করিম চোকদারের ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট বাজারে দীর্ঘদিন যাবত একটি পুরাতন মসজিদ পরে রয়েছে। সে মসজিদ ভেঙ্গে এলাকাবাসী খাসেরহাট নূরানী মাদ্রাসা ও এতিম খানা নামের একটি ভবন নির্মানের কাজ শুরু করেন। ওই ভবনেই কাজ করছিলেন নিহত নির্মাণ শ্রমিক সিদ্দীক চোকদার। কাজ করার সময় হঠাৎ দেয়াল ধসে তার শরীরের ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় ইলিয়াস নামের অপর একজন নির্মাণ শ্রমিক আহত হন। খবর পেয়ে কালকিনি উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ এমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ব্যাপারে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়েছি। এখন পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি। তবে নিহতের পরিবার অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহেআলম শিকদার বলেন, আমাদের মাদ্রাসা নির্মান কাজ করতে গিয়ে দেয়ালের নিচে চাপা পরে মোঃ সিদ্দীক চোকদার মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com