রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিংগাইরে ইউএনওকে আপা বলায় ব্যবসায়ীকে লাঠিপেটার অভিযোগ

সিংগাইরে ইউএনওকে আপা বলায় ব্যবসায়ীকে লাঠিপেটার অভিযোগ

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বার্হী কর্মকর্তা রুনা লায়লাকে আপা বলায় তপন চন্দ্র দাশ(৪৫) নামের  এক স্বর্ণ ব্যবসায়ীকে লাঠিপেটা করেছেন বলে অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার(৮ জুলাই) বিকেলের দিকে উপজেলার জায়গীর বাজারে এ ঘটনা ঘটে। লাঠিপেটা খাওয়া তপন চন্দ্র দাসের বাড়ি উপজেলার জয়মন্টপ  গ্রামের গুরুচন্দ্র দাশের ছেলে।

জানা গেছে,সরকার ঘোষিত লকডাউন কার্যকরে বের হন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে জায়গীর বাজারে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান তিনি। এ সময় প্রিতম জুয়েলার্স খোলা থাকায় ওই দোকানে ঢুকে একাধিক ক্রেতা ও দোকান মালিক তপন চন্দ্র দাশকে ভ্রাম্যমান আদালতের এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ইউএনও রুনা লায়লা জরিমানা করেন।  এক পর্যায়ে তপনকে শাসানো হলে ইউএনওকে আপা বলে ক্ষমা চান তিনি। এতে ইউএনও ক্ষিপ্ত হলে তার সাথে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য ওই ব্যবসায়ীকে লাঠিপেটা করেন।

ভুক্তভোগী তপন বলেন- কথা বলার সময় ইউএনওকে আমি আপা বলি। আপা বলার পর কিছু বুঝে ওঠার আগেই আমাকে লাঠি দিয়ে ৩টি বারি মারে । 

উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন- মারধরের কোন ঘটনা ঘটেনি। দোকানে অনেক লোকের সমাগম থাকায় মালিকসহ ক্রেতাদের জরিমানা করে দোকানটি বন্ধ করে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com