শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলার বোরহানউদ্দিনে সীমাহীন কষ্টে বেড়ে উঠছেশিশু ইসলামের জীবন

ভোলার বোরহানউদ্দিনে সীমাহীন কষ্টে বেড়ে উঠছেশিশু ইসলামের জীবন


গাজী তাহের লিটন: 


সীমাহীন সম্ভাবনার, সহস্র ত্যাগের, ও প্রগাঢ় প্রতিশ্রুতির দেশ – আমাদের বাংলাদেশ।সেই দেশে এখনো চলছে ভোগ-বিলাসী একশ্রেণির মানুষের দুঃসহ দাপট।যাদের ক্ষুধা মিটে গরিবেরটা খেয়ে! হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দটাও চলে যায় এদের পেটে।ছবির এ ছোট্ট শিশুটিও সুন্দরভাবে বেড়ে উঠতে পারতো যদি,  সমাজের দরিদ্র বিত্তবানরা এতোটুকু মানবিক হতো।
মো. ইসলাম। বয়স সাড়ে নয় বছর। বাড়ি ভোলা জেলার ৪ নং কাচিয়া ইউনিয়নের চকঢোষ ৮ নং ওয়ার্ডের মুসলিম বাজার বৈদ্যেরপোল এলাকায়। ওর ভাষ্যমতে, বাবা: মো. হাসেম, মা: লাইজু ওদের দুই ভাইকে নানা জাহাংগীরের কাছে রেখে চট্টগ্রামে চলে যায়। তারা আর ফিরেনি, খবরও নেয়না ওদের।
এ প্রতিবেদক লক্ষ্য করে প্রায় প্রতিদিনই কুঞ্জেরহাট বাজার ও আশেপাশের এলাকায় শিশুটি হাত পেতে টাকা চায়।সম্প্রতি, সে কুঞ্জেরহাট দক্ষিণ বাজার জামে মসজিদের সিঁড়ি থেকে পড়ে মাথা ও কপাল ফেটে যায়। মুসল্লিরা ছেলেটিকে ডাক্তার দেখায়। তার কপালে ও মাথায় কয়েকটি সেলাইও দেয়া হয়েছে। ব্যথায় এখনো সে খুব কষ্ট পাচ্ছে। 
মো. ইসলাম সম্পর্কে তাৎখনিক বিস্তারিত আর কিছু জানা যায়নি।তবে এতোটুকু বুঝা যায়,ছেলেটি বাবা, মা’র  আদর-স্নেহ থেকে বঞ্চিত। নানা প্রতিকূলতায় সে বেড়ে উঠলেও পদে, পদে অবহেলা ও অনাদারের শিকার।বিভিন্ন খাবারের দোকানে খাবার চাইতে গিয়ে তাকে গলাধাক্কারও শিকার হতে হয়।আজ বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে কঠোর লকডাউনের মধ্যেও মো. ইসলামের সাথে এ প্রতিবেদকের দেখা হয় কুঞ্জেরহাট বাজারে।ছেলেটির কষ্টের কথা শুনে এ প্রতিবেদক তাকে কিছু টাকা দিলে তার চোখেমুখে হাসি ফুটে ওঠে। 
সমাজের বিত্তবান, জনপ্রতিনিধিগন ও উপজেলা সমাজসেবা অফিস উদ্যোগ নিয়ে শিশু মো. ইসলামের প্রতি সহানুভুতির হাত বাড়ালে ওর ভবিষ্যত জীবনটা আদর্শ মানুষের মতো গড়ে উঠতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com