সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আমতলীতে কঠোর লকডাউনে অমান্য করায় ১৯ ব্যক্তিকে ৮,৪০০ জরিমানা

আমতলীতে কঠোর লকডাউনে অমান্য করায় ১৯ ব্যক্তিকে ৮,৪০০ জরিমানা


মোঃ সাইদুর রহমান, আমতলী (বরগুনা) প্রতিনিধি।।


বরগুনার আমতলীতে কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ কার্যকর করতে উপজেলা ব্যাপী কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার (৯ জুলাই) লকডাউনের ৯ম দিনে সকাল থেকেই উপজেলার সর্বত্র জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
আমতলী সদর , চৌরাস্তা মোড়, একে স্কুল ও কুকুয়া ইউনিয়ন, মহিষকাটা বাজার, গাজীপুর বাজারে দোকানপাট খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধি নিষেধ উপেক্ষা করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৯ ব্যক্তিকে মোট ৮,৪০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।
এ প্রসঙ্গে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম মুঠোফোনে বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত বিধি নিষেধ নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন, নৌবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার এবং জনপ্রতিনিধিবৃন্দ একযোগে মাঠে কাজ করছেন।আজ মোবাইল কোর্ট এর মাধ্যমে অকারণে অটো রিকশা বের হওয়ার প্রবণতা দেখা গেছে, মাস্ক বিতরণ করা হয় এবং সচেতনতামুলক বক্তব্যে প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com