মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় লকডাউনের নবম দিন গতকাল শুক্রবারে সরকারি বিধিনিষেধ না মানায় জেলা প্রশাসনের অভিযানে ২৭টি ভ্রাম্যমান আদালতে ১৩০টি মামলা করা হয়েছে। এসময় ১৩০ জনকে ১ লক্ষ ৪৫ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়।
এদিকে লকডাউনে নগরীর সব শপিংমল, দোকানপাট বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল। তবে নগরীরতে রিক্সা চলাচল বেড়ে গেছে।
রাস্তাঘাটে লোকজন চলাচল বেড়ে গেছে। এদিকে লকডাউন সর্বাত্নক পালনে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলার সবকটি উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও অভিযান অব্যাহত রয়েছে। লকডাউন মানাতে বাধ্য করতে ও মাস্ক পড়া নিশ্চিত করতে করা হচ্ছে নগদ জরিমানাও।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান রাসেল অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযানের পাশাপাশি জেলা প্রশাসন থেকে ১ হাজার ২শ ৮৫ জনকে ত্রান বিতরন করা হয়।
Leave a Reply