মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য ৭৮ হাজার ভায়াল সিনোফার্মার করোনা ভ্যাকসিন এসেছে কুমিল্লায়।
শুক্রবার বেলা আড়াইটায় সিভিল সার্জন কার্যালয়ে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দীন বাহার ও সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফজল হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট অতীশ সরকার, ডাঃ সৌমেন রায়।
সিনোফার্মার ভ্যাকসিনগুলো কুমিল্লা সদর হাসপাতালের কোল্ড স্টোরেজে সংরক্ষন করা হয়।
সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার বলেন, সরকার করোনা প্রতিরোধে বদ্ধ পরিকর। সবার জন্য ভ্যাক্সিন নিশ্চিত করা হবে। সে লক্ষ্য কাজ চলছে। তবে সবার ভ্যাক্সিন নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহবান জানান এমপি বাহার।
কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, দেশে যারা নিবন্ধন করেছেন অথচ টিকা গ্রহন করেন নি বা করতে পারেননি পর্যায়ক্রমে সবাইকে টিকা দেয়া হবে। এছাড়াও বিদেশগামীদের টিকা নিশ্চিত করা হবে।
Leave a Reply