শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনার বিধি নিষেধ বাস্তবায়নে গৌরীপুরে ১৬ মামলায় ১৬ হাজার ৯শ টাকা জরিমানা

করোনার বিধি নিষেধ বাস্তবায়নে গৌরীপুরে ১৬ মামলায় ১৬ হাজার ৯শ টাকা জরিমানা


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 


লকডাউনের ৯ম দিন শুক্রবার (৯ জুলাই) সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ময়মনসিংহের গৌরীপুরে ১৬ টি মামলায় ১৬ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার গৌরীপুর উপজেলা ও পৌর শহরে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়।
গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ছিলো। কিন্ত সরকারি বিধিনিষেধ উপক্ষো করে দোকান-পাট খোলা, অযথা ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি না মানায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে ১৬ টি মামলায় ১৬ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসন জানায়, সরকারি বিধিনিষেধ অমান্য ও লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ১০ টি মামলায় ৩হাজার ৮শ টাকা, ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান ৬ টি মামলায় ১৩ হাজার ১শ টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন লকডাউন কার্যকর ও জনসাধারণকে সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। যারা সরকারি ঘোষিত নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com