রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলের কালিহাতীতে বিপুল পরিমাণ চোরাই কাপড় উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে বিপুল পরিমাণ চোরাই কাপড় উদ্ধার

মামুন শিকদার মাহিন,কালিহাতী(টাঙ্গাইল):

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এ ঘটনা ঘটে।  (৯ জুলাই) উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বিল কাচিনা গ্রামের ইউসুফের নির্মাণাধীন একটি টিনের ঘর থেকে ওই কাপড়গুলো উদ্ধার করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ।

পরে তিনি কাপড়গুলো ইউনিয়ন পরিষদে নিয়ে যান। কালিহাতী থানা পুলিশকে খবর দিলে থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল করিম ইউনিয়ন পরিষদে গিয়ে কাপড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ বলেন, সকালে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিলকাচিনা গ্রামের চা বিক্রেতা ইউসুফের বাড়ি থেকে আমি কাপড়গুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে থানায় জানাই। পুলিশ কাপড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালিহাতী থানার (এসআই) আব্দুল করিম বলেন, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে ইউনিয়ন পরিষদ থেকে কাপড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি। মোট ৯৮১টি কাপড় উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস,ধুতি ও বিছানার চাদর রয়েছে। যার আনুমানিক মূল্য অন্তত চার লাখ টাকার মতো । ধারণা করছি এগুলো কোন দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চুরি করে নিয়ে আসে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com