আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়াতে এবং সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্ধুদ্ধ করতে কিশোরগঞ্জের ইটনায় মসজিদে মসজিদে গিয়ে প্রচারণা চালাচ্ছে পুলিশ।শুক্রবার (৯ জুলাই) উপজেলার প্রত্যন্ত এলাকার মসজিদ থেকে শুরু করে প্রধান প্রধান মসজিদে জুমআর নামাজের খুতবার সময় সচেতনতামূলক বক্তব্য রেখেছেন ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান হাবীব এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।তারা মুসল্লিদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে পরিসংখ্যান উল্লেখ করে করোনার ভয়াবহতার চিত্র তুলে ধরে সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।এজন্যে সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।ইটনা পুরাতন বাজার জামে মসজিদে মসজিদভিত্তিক এ প্রচারণায় বক্তব্য রাখেন ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম।তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন,করোনার ভয়াবহ ছোবল থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে সবাইকে মাস্ক ব্যবহারের ওপর প্রচারণা চালাতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সুরক্ষিত ও নিরাপদ থাকতে পারব।ইটনা নূরপুর ডি ডি মাদ্রাসা জামে মসজিদে বক্তব্য রাখেন ইটনা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান হাবীব।
Leave a Reply