সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের যাত্রা শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের যাত্রা শুরু


জবি প্রতিনিধি:

Experiment, Fail, Learn, Repeat স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের যাত্রা শুরু হয়েছে। উদ্ভিদবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আসাদুজ্জামানকে আহবায়ক ও পরিসংখ্যান বিভাগের  তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু ইসহাককে সদস্য সচিব করে এই ক্লাব গঠন করা হয়। বর্তমান ক্লাবটি ৫০ জন সদস্য রয়েছে। 
ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী সাখওয়াত হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল আলিম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ লোকমান হোসেন, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামির হোসেন, রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ ইলিয়াস, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারেক, সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন।
ক্লাবের আহ্বায়ক আসাদুজ্জামান বলেন, আমরা আমাদের আর্থ এন্ড লাইফ সাইন্স অনুষদ ও বিজ্ঞান অনুষদের বিভাগগুলোর শিক্ষার্থীদের নিয়ে ক্লাবটির কার্যক্রম শুরু করেছি৷ আমাদের মূল কাজ হবে বিজ্ঞানের ব্যবহারকে প্রসারিত করা। এছাড়াও প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান মেলা হবে। আমাদের ভার্সিটির আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে বিজ্ঞান ভিত্তিক কার্যক্রম থাকবে। ক্রমান্বয়ে আমাদের ক্লাবের কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দেব।
জানা যায়, ক্লাবটির গঠনতন্ত্রের আলোকে ক্লাবে দুই ধরনের সদস্য থাকবে। কার্যকরী সদস্য ও সাধারণ সদস্য। লিখিত ও মৌখিক পরীক্ষার উপর ভিত্তি করে প্রতি বছর ২০ জনকে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত করা হবে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকরী সদস্যদের সরাসরি ভোটে পাশ করা হবে। এছাড়াও ক্লাবের সদস্য হতে হলে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com