শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে সেনা সদস্যদের ত্রাণ বিতরণ

নোয়াখালীতে সেনা সদস্যদের ত্রাণ বিতরণ



জেলা প্রতিনিধি,নোয়াখালী :


নোয়াখালীতে দুস্থ জনসাধারণের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনাসদস্যরা।

শুক্রবার (৯ জুলাই) সকালে জেলার বিভিন্ন উপজেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়। 

এ বিষয়ে কুমিল্লা সেনানিবাসের ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন শাখাওয়াত বলেন, দেশ ও জনগণের সেবায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বত্র নিয়োজিত। দেশের এই ক্রান্তিলগ্নে সেনা সদরের নির্দেশনায় বেসামরিক প্রশাসনকে সাহায্য করতে সেনাবাহিনী দেশের সর্বত্র কাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির দায়িত্বপূর্ণ এলাকা নোয়াখালীর দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে আমাদের সেনাসদস্যরা। একই সাথে আমরা আমাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যাবো।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের পাশাপাশি করোনা মোকাবিলায় সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালনে তারা সন্তুষ্ট। শুধু তাই নয়,দেশের যেকোনো দূর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী সামনে থেকে কাজ করে বলেও মন্তব্য করেন।

উল্লেখ্য, নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৭ শতাংশ।জেলায় মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩০৩ জন। মোট আক্রান্তের হার ১২ দশমিক ৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।এই নিয়ে জেলাতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে।      

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com