রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পঞ্চগড়ে কঠোর লকডাউন না মানায় পশুর হাটে ২ লক্ষ টাকা জরিমানা করেছে প্রশাসন।

পঞ্চগড়ে কঠোর লকডাউন না মানায় পশুর হাটে ২ লক্ষ টাকা জরিমানা করেছে প্রশাসন।

 মোঃ মনিরুজ্জামান প্রত্যাশা,তেতুলিয়া,পঞ্চগড়। 

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে কঠোর লকডাউন। এ কারণে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন পথ-ঘাটে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এমন কঠোর অবস্থার মধ্যেই পুলিশের চেকপোস্ট পেরিয়ে সরকারী নির্দেশনা অমান্য করে প্রশাসনের কাউকে না জানিয়ে পশুর হাট চালু করার অভিযোগ উঠেছে পঞ্চগড়ের রাজনগর পশুর হাটের ইজারাদার মোশারফ হোসেন সহ সহযোগী ইজারাদারদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সাপ্তাহিক পশুর হাট হওয়ায় পশুর হাট বসবে এমন খবরে জেলার বিভিন্ন এলাকা থেকে গরু বিক্রেতারা তাদের কুরবানীর জন্য তৈরী করা পশু নিয়ে হাজির হন হাটে। এদিন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টা হাট চলার পর পশুর হাট চালু হয়েছে এমন খবরে হাটে গিয়ে উপস্থিত হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমেদ সহ পুলিশ-বিজিবির সদস্যরা।

পরে প্রশাসনের হস্তক্ষেপে পরে বন্ধ হয় হাটের বেচাকেনা। মাইকিং করে পশু নিয়ে চলে যেতে বলা হয় ক্রেতা-বিক্রেতাদের। হাট থেকে সরিয়ে দেয়া হয় সব ধরনের লোকজনকে। পরে হাট ইজারাদার মোশাররফ হোসেনকে ১ লাখ ও তার দুই সহযোগী রিপন ও নবীনকে ৫০ হাজার করে ১ লাখ সহ মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। তবে কঠোর লকডাউন আর সড়কের বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট থাকা সত্যেও কিভাবে ইজারাদার হাটের কার্যক্রম চালু করলেন তা নিয়ে জেলার সচেতন মহলে প্রশ্ন উঠেছে। একই সাথে তারা সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com