রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লক্ষ্মীপুরে সন্তানরা অসুস্থ বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে!

লক্ষ্মীপুরে সন্তানরা অসুস্থ বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে!


অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ 

লক্ষ্মীপুর অসুস্থ বাবাকে ঘরের বাহিরে উঠানে ফেলে রেখেছে তার সন্তানরা।
শুক্রবার সকাল থেকে সন্তানেরা ঘরের সামনে অসুস্থ শফিকুল ইসলাম(৯৫)কে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করলে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যান।
ঘটনাটি ঘটে লক্ষ্মীপুর পৌর শহরের ১নং ওয়ার্ডের মেঘনা রোড সংলগ্ন স্বপ্ন মহলের সামনে।
স্থানীয়রা জানায়, অসুস্থ শফিকুলের ৪ ছেলে ও ৩ মেয়ে। দীর্ঘদিন যাবত তিনি বাধ্যকজনিত রোগে ভুগছেন। গত দুইবছর আগে তিনি সন্তানদের সম্পত্তি ভাগ করে দেন। তার এক ছেলে বিজিবিতে চাকুরি করে, আরেক ছেলে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত, একজন মারা গেছে এবং অন্যজন প্রবাসী। সকল ছেলেই প্রতিষ্ঠিত।
লক্ষ্মীপুর পৌর ১নং ওয়ার্ডে সবারই বিলাশবহুল বাড়ি রয়েছে। তারপরও বাবার পরিচর্যা করতে অপারগতা প্রকাশ করে তাদের বাড়ির বাহিরে উঠানে ফেলে রাখে ছেলেরা। পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও মোঃ রাজীব হোসেন ঘটনাস্থালে যান এবং বিষয়টি বিস্তারিত শুনে ছেলের দায়িত্ব নিতে বলেন।
তারা কেউ বাবাকে নিতে রাজি না হওয়ায় অসুস্থ শফিকুলের বড় মেয়ে সুরাইয়া তার বাবাকে নিতে ইচ্ছে প্রকাশ করেন। পরে ম্যাজিস্ট্রেটের গাড়িতে করে অসুস্থ শফিকুলকে মেয়ে সুরাইয়ার বাড়িতে পাঠিয়ে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, বৃদ্ধ লোকটি অসুস্থ হওয়ায় কোন ছেলে রাখতে চাচ্ছে না। তাই তারা বাড়ির বাহিরে ফেলে রেখেছে। পরে অসুস্থ শফিকুলের এক মেয়ে এসে তাকে নিতে ইচ্ছা পোষন করে। আমরা আমাদের ব্যবস্থাপনায় তাকে মেয়ের বাড়ি দিয়ে আসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com