রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শরণখোলায় সেনাবাহিনীর মেজর পরিচয়ে একাধিক বিয়েঃ মারুফ প্রতারক আটক!

শরণখোলায় সেনাবাহিনীর মেজর পরিচয়ে একাধিক বিয়েঃ মারুফ প্রতারক আটক!

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ

বিয়ের নামে বানিজ্যে করার অভিযোগে চাকুরীচুত বিডিআর সদস্য মো. মারুফ শেখ (৪০) নামের এক যুবককে আটক করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিত্বে শরনখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমানের নেতৃত্বে ৮ জুলাই (বৃহস্পতিবার) রাতে পুলিশের একটি চৌকশ দল খুলনার দামুদার এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারককে আটক করে।
পুলিশ জানায়, খুলনার শ্রী-ঘাট এলাকার বাসিন্দা মৃ. রমজান আলী শেখের ছেলে মো. মারুফ শেখ, বাংলাদেশ বিড়িআরের ১৬ রাইফেল ব্যাটারলিয়ানের সিপাহী পদে ১৯৯৬ সালে রংপুরে যোগদান করেন
পরে ২০০৪ সালে তিনি খুলনার ফুলবাড়ি এলাকার বাসিন্দা আ. ছালাম সর্দারের মেয়ে নুপুর আক্তারকে বিয়ে করেন। বিয়ের বছর দুই পর নুপুরের সাথে মারুফের বিবাহ বিচ্ছেদ ঘটে। তাছাড়া অনৈতিক কর্মকান্ডের দায়ে ২০১৪ সালে বিড়িআর হতে চাকুরীচুত হয় সিপাহী মারুফ।
ওই ঘটনার পর থেকে তিনি নিজেকে সেনাবাহীনির মেজর, র‌্যাব ও গোয়েন্দা কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে নানা ভাবে প্রতারনার জাল বুনতে শুরু করেন।
যার ধারাবাহিকতায় ২০১৮ সালে মারুফ সুন্দরবন সংলগ্ন শরনখোলা উপজেলার তাফালবাড়ী এলাকার বাসিন্দা মো. সোবাহান মিয়ার মেয়ে সালমা আক্তারকে বিয়ে করেন।
২০১৯ সালে একই ইউনিয়নের সোনাতলার গ্রামের বাসিন্দা মো. মনা মল্লিকের মেয়ে বৃষ্টি আক্তার, ২০২০ সালে শরনখোলা গ্রামের বাসিন্দা মো. কবির হাওলাদারের মেয়ে কারিমা আক্তার, উত্তর তাফালবাড়ী এলাকার বাসিন্দা আ.বারেক ব্যাপারীর কন্যা মারুফা আক্তার এবং সর্বশেষ তাফালবাড়ী গ্রামের বাসিন্দা মো. সুলতান জোমাদ্দারের মেয়ে জেসমিন আকতার (২৬)কে জাকারিয়া নাম ব্যাবহার করে বিয়ে করেন তিনি।
প্রতারক মারুফ তার আসল নাম ঠিকানা ও পিতৃ-পরিচয় গোপন রেখে বিয়ে করে প্রত্যেক শশুরালয় থেকে নানা কৌশলে ৫ থেকে ১৪ লাখ টাকা সহ অনেক স্বর্নলংকার হাতিয়ে নিয়েছে।এসব বিয়ের পরে সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেয় মারুফ শেখ।তবে, ২০২০ সালের ডিসেম্বর মাসে স্ত্রী-জেসমিনকে কিছু না বলে শরখোলা থেকে হঠাৎ উধাও হয়ে যান মারুফ এবং বন্ধ করে দেন সকল যোগাযোগ।
এ ঘটনায় জেসমিন আক্তার বাদী হয়ে ধর্ষন ও প্রতারনার অভিযোগ তুলে স্বামীকে আসামী অন্তরভুক্ত করে চলতি বছরের ১৫ জুন শরনখোলা থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা অনুসন্ধান করতে গিয়ে মারুফের বিয়ে বানিজ্যের বিষয়টি জানতে পারেন পুলিশ।
এ বিষয়ে শরনখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান বলেন, জেসমিনের দায়ের করা মামলা অনুসারে মারুফের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হচ্ছে। তবে, প্রাথমিক জিজ্ঞাসা বাদে তিনি চারটি বিয়ের কথা স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com