আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক” এই চেতনায় ময়মনসিংহ জেলা পুলিশ লকডাউনে কষ্টে থাকা দুস্থ/কর্মহীন মানুষের জন্য স্বল্প মূল্যের দোকান ‘১০ টাকায় দু’দিনের আহার’ কার্যক্রম অব্যাহত রেখেছে। ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা এর উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আজ সকালে নগরীর শম্ভুগঞ্জ বেদে পল্লী এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়,লকডাউন চলাকালে জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply