আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
সারাদেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নগর ভবন এর শাহাবুদ্দিন মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু।শুক্রবার ৯ জুলাই (২০২১) সকাল ১১ টায় সিটি কর্পোরেশনের মেয়র এর সভাপতিত্বে জেলা পর্যায়ের ও সিটি কর্পোরেশনের উর্ধতন সরকারি কর্মকর্তা এবং কাউন্সিলর গণের অংশ গ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র বলেন, প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্ব দেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে।তিনি আরও বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও অন্যান্য বিভাগের সমন্বয়ে গঠিত টীম করোনা ভাইরাসের শক্তিশালী ও বিপদ জনক ডেল্টা ভেরিয়েন্ট মোকাবেলায় মাঠে রয়েছে। মেয়র করোনা সংক্রমণ রোধে প্রতিটি ওয়ার্ডে দায়িত্ব রত সরকারী কর্মকর্তা ও কর্মচারীকে সংশ্লিষ্ট কাউন্সিলর এর সাথে সমন্বয় করে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান। এক্ষেত্রে কাউন্সিলর বৃন্দ নিজ ওয়ার্ডের স্বাস্থ্য সেবা কমিটি গঠন করে আক্রান্তদের হোম আইসোলেশন, প্রয়োজনে ঘর থেকে বের হওয়া নাগরিকের মাক্স পরা নিশ্চিত এবং অযথা বাইরে ঘোরাঘুরি নিরুৎসাহিত করবে। আইসোলেশনে থাকা ব্যক্তির খাদ্য সংকট অথবা অন্য কোন সমস্যা থাকলে মেয়রের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অপপ্রচার ও গুজব থেকে নাগরিকদের সচেতন করতে হবে। মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। তিনি নগরীর প্রতিটি ওয়ার্ডকে করোনা প্রতিরোধের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও জানান,করোনা দুর্গত অনাহারে অর্ধাহারে থাকা কোন ব্যক্তি ৩৩৩ নম্বরে মোবাইল ফোনে কল দিলেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান করোনা সংক্রমণ প্রতিরোধ কর্মকাণ্ডে কমিউনিটির অন্তর্ভুক্তির উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিভ খাঁন, সরকারী দপ্তর সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ,মসিক প্যানেল মেয়র-১ মোঃ আসিফ হোসেন ডন ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ এবং কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply