রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নকলায় কঠোর বিধি-নিষেধ কার্যকরে তৎপর প্রশাসন:সাধারন জনগণের অবহেলা

নকলায় কঠোর বিধি-নিষেধ কার্যকরে তৎপর প্রশাসন:সাধারন জনগণের অবহেলা


আব্দুল্লাহ আল-আমিন,নকলা,(শেরপুর) সংবাদদাতাঃ


করোনা মহামারীতে সারা দেশের ন্যায় শেরপুরের নকলা উপজেলাতে চলছে কঠোর বিধি-নিষেধ এরই ধারাবাহিকতায় বিনা কারণে বাইরে বের হলেই গুনতে হচ্ছে জরিমানা। এমনকি আইনের আওতায় আনা হচ্ছে অনেককেই তবুও সাধারন জনগণের মাঝে মানার নেই কোনো বালাই।
নকলায় করোনার ভয়াবহ থাবায় গত জুন মাস থেকে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে৷ প্রতিনিয়ত টহল দেয়া হচ্ছে শহরের বিভিন্ন পয়েন্টে। অযথা এবং প্রয়োজন ব্যাতীত বের হলেই গুনতে হচ্ছে জরিমানা। 
গ্রামের বিভিন্ন দিকে গেলে দেখা মেলে মানুষের ভীড় ও দোকানপাটে চায়ের আড্ডা। এভাবে চলতে থাকলে গ্রামে আক্রান্তের পরিমাণ বেড়ে যাবে বলে আশঙ্কা করছে সচেতন মহল।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান বলেন, প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণরোধে সচেতনতাই একমাত্র উপায়। এছাড়াও করোনা সংক্রমণরোধে মাস্ক পরিধান করা, পরিচ্ছন্নতা, সতর্কতা ও সামাজিক দূরত্ব বজায় রাখার কোন বিকল্প নেই।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ জানান, আমরা মানুষকে সচেতন করছি, যারা নির্দেশনা মানছেনা তাদেরকে জরিমানা করা হচ্ছে। অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com