এস.এম. মানজুরুল ইসলাম সাজিদ
বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে বাগেরহাট পৌরসভার মারিয়া পল্লীতে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) সকালে এ খাদ্য সহায়তার উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর খান তৌহিদুর রহমান জনি প্রমুখ ।
বাগেরহাট জেলা প্রশাসক মো: আজিজুর রহমান বলেন “এই করোনা কালীন সময়ে আমরা পর্যায়ক্রমে মেথর, মুচি, তৃতীয় লিঙ্গ ,ভ্যান ও রিক্সা চালক যারা এ করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়েছে তাদেরকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। তারই অংশ হিসাবে আজ মারিয়া পল্লীতে ৩৫০ টি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। সরকারীভাবে এ ত্রান সহায়তা কার্যক্রম অব্যহত থাকবে”
Leave a Reply