শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লকডাউন অমান্য করায় সীতাকুণ্ডে রাজবাড়ি রেস্টুরেন্টসহ ৬ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

লকডাউন অমান্য করায় সীতাকুণ্ডে রাজবাড়ি রেস্টুরেন্টসহ ৬ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা


মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড:

সীতাকুণ্ডে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে দোকান – রেস্টুরেন্ট খোলা রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে ৬ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (৮ জুলাই) বৃহস্পতিবার করোনা মহামারী মোকাবেলায় লকডাউন কার্যকর করতে সারাদিনব্যাপী সীতাকুণ্ড সদর থেকে বড় দারোগার হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহাদাত হোসেন। 
সুত্রে জানা যায়, চলমান লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে বিকাল ৫ টার পর দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৫ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা এবং রাত ৮ টার পর দোকান খোলা ও রেস্টুরেন্টের ভেতরে বসিয়ে কাস্টমারকে খাওয়ানোর অপরাধে সীতাকুণ্ড উত্তর বাজারে অবস্থিত রাজবাড়ী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
এ অভিযানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারের একটি করে দল অংশ গ্রহণ করেন।সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহাদাত হোসেন বলেন, চলমান লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় এসব প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। লকডাউন কার্যকরে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com