মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধানঃ
কুমিল্লার দেবীদ্বারে ছিন্নমুল, বেঁদে ও হরিজন সম্প্রদায়ের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউট মাঠে প্রায় ৮০ টি হতদরিদ্র বেঁদে ও হরিজন সম্প্রদায়ের মধ্যে খাদ্য বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মর্কতা রাকিব হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা, ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো.সাদ্দাম হোসেনসহ আরো অনেকে।
নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, দেবীদ্বারে প্রতিটি দরিদ্র ও অসহায় জনগোষ্ঠির মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হবে। আজ জাফরগঞ্জ ইউনিয়নের বেঁদে ও হরিজন সম্প্রদায়ের ৮০ টি পরিবারের মাঝে খাদ্য বিতরন করা হয়েছে।
Leave a Reply