ইয়াছিন মোল্লা, নারায়ণগঞ্জ (সোনারগাঁও )ঃ
পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য হলেন সোনারগাঁয়ের কৃতি সন্তান এসপি আক্তার হোসেন। তার গ্রামের বাড়ী নারায়ণগঞ্জের, সোনারগাঁ থানার,পিরোজপুর ইউনিয়নের,ভাটিবন্দর গ্রামে।এর আগে তিনি ২৫ তম বিসিএস পরীক্ষায়, আংশগ্রহন করে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে ২০০৬ সালে পুলিশ বাহিনীতে যোগদান করে।তিনি চাকরি জীবনে নিষ্ঠার সাথে বিভিন্ন দ্বায়িত্ব পালন করে এসেছে। প্রথমে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার,ফরিদপুর,অতিঃ আইজিপি(প্রশাসন ) এট স্টাফ অফিসার এবং বাংলাদেশ পুলিশের মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি ) মহোদয়ের স্টাফ অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন।তার এই সফলতার সাথে দ্বায়িত্ব পালন করার ফলে তিনি বিভিন্ন পুরস্কার লাভ করেন, এর মধ্যে ২০১৫,২০১৬, এবং ২০১৮ সালে inspector general of police exemplary good service badge award লাভ করেন, এবং ২০১৭ সালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক Bangladesh police medal (BPM) এ ভূষিত হন।সোনারগাঁবাসী তার এই সফল কর্মময় জীবনের আরোও সফলতা কামনা করেন। তিনি তার নিজ গ্রাম সহ আশেপাশের বিভিন্ন মসজিদ মাদ্রাসাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ভাবে দান করে থাকেন।তার এই খবর এলাকাবাসী জানতে পেরে নিজের অনেক গর্ভিত মনে করেন।এবং তার সুস্থতার জন্য দোয়া করেন। তিনি নিজেও তার এই অর্জনের জন্য দেশবাসী সহ তার এলাকার মানুষের কাছে দোয়া চেয়েছেন।তিনি বলে আমার উপর অর্পিত দ্বায়িত্ব যাতে আমি যথাযথ ও সুস্থতার সাথে পালন করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন।
Leave a Reply