শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাসিক মেয়রের হাতে করোনা রোগীদের জন্য অর্থ সহায়তা দিয়েছেন সাবেক অধ্যক্ষ প্রফেসর

রাসিক মেয়রের হাতে করোনা রোগীদের জন্য অর্থ সহায়তা দিয়েছেন সাবেক অধ্যক্ষ প্রফেসর

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:

করোনা রোগীদের জন্য হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা কিনতে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে এক লাখ টাকা প্রদান করেছেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহাঃ হবিবুর রহমান। বৃহস্পতিবার রাত ৮টায় নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে লাখ টাকার চেক তুলে দেন তিনি। বর্তমানের দুঃসময়ে করোনা আক্রান্তদের সহায়তায় সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ায় প্রফেসর মহাঃ হবিবুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান রাসিক মেয়র।

এ ব্যাপারে প্রফেসর মহাঃ হবিবুর রহমান বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ^ গভীর সংকটময় পরিস্থিতি পার করছে। করোনার এই দুঃসময়ে রাজশাহী মহানগরবাসীর জন্য খাদ্য, অর্থ, চিকিৎসা, বিনামূল্যে অক্সিজেন প্রদানসহ ব্যাপকভাবে নানাবিধ মানবিক কাজ করছেন মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়। নগরপিতা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের সমাজের বিত্তবান ও সামর্থবান সকলের উচিত নগরপিতার পাশে থাকা, গরীব ও অসহায় মানুষের সহায়তায় সহযোগিতার হাত বাড়ানো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সংকট মোকাবেলা করতে পারি। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com