রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন

গৌরীপুরে লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 


ময়মনসিংহের গৌরীপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে প্রথম দিন থেকে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষে নিরলসভাবে মাঠে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান। 
করোনা প্রতিরোধে প্রতিদিন মানুষকে সচেতন করার পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছেন উপজেলা প্রশাসনের এ দুই কর্মকর্তা। 
এছাড়া অব্যাহত রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারের টহল। লকডাউন অমান্য করায় ও স্বাস্থ্য বিধি না মানায় বৃহস্পতিবার (৮ জুলাই) এ আট দিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ উপজেলায় ২০৪টি মামলায় ২ লাখ ২১ হাজার ৬শ টাকা জনিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, এ উপজেলায় করোনা রোগির সংখ্যা দিন দিন দ্রæত বৃদ্ধি পাচ্ছে। তাই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com