রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা নগরীর ফ্ল্যাট বাসা থেকে এক প্রবাসীর মরদেহ উদ্ধার

কুমিল্লা নগরীর ফ্ল্যাট বাসা থেকে এক প্রবাসীর মরদেহ উদ্ধার

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

কুমিল্লায় মজিবুর রহমান স্বপন নামে এক সৌদিপ্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে নগরীর বজ্রপুর এলাকায় প্রবাসী নামক একটি ভবনের ৩য় তলার ফ্ল্যাট বাসা থেকে ওই প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়। সে জেলার নাঙ্গলকোট উপজেলার আশারকোটা গ্রামের মাওলানা আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর বজ্রপুর এলাকার ওই ফ্ল্যাটে প্রবাসী মজিবুর রহমান স্বপন ভাড়া থাকতেন। আগামী শুক্রবার নাঙ্গলকোট উপজেলার নগরীপাড়া গ্রামে তার ৩য় বিয়ে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে গত মঙ্গলবার বিয়ের কিছু কেনাকাটা শেষে সে রাতে ওই ফ্ল্যাটে অবস্থান করছিল। বুধবার সকাল থেকে দিনভর তাকে ফোন করা হলেও রিসিভ না করায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। একপর্যায়ে বুধবার রাতে ওই ফ্ল্যাটের দরজার ফিটকিরি ভেঙ্গে স্বজনরা ঘরে প্রবেশ করে মরদেহ খাটে পড়ে থাকতে দেখে।

কোতয়ালী মডেল থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ওই ফ্ল্যাট থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ মৃত্যুর পেছনে অন্য কোন কারণ আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে প্রবাসী স্বপনের স্বজনরা জানান, এক ছেলের জননী প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হওয়ার পর সে দ্বিতীয় বিয়ে করে। ওই স্ত্রীর ঘরে তার দুটি সন্তান রয়েছে। প্রায় ৩ বছর আগে দ্বিতীয় স্ত্রী মৃত্যুবরন করে। এরপরই দীর্ঘদিন পর তার আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য্য ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com