মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় র্যাবের অভিযানে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের চান্দিনার বেলাশ^র এলাকা থেকে গাজা পরিবহনের অভিযোগে দুই জনকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২। সময় মাদক পরিহনের ট্রাকটি জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে জেলার চান্দিনার বেলাশ্বর এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কৌশলে ট্রাকে করে মাদকদ্রব্য পরিবহনের সময় পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সদর দক্ষিণ থানার ভাটপাড়া গ্রামের মোঃ মঞ্জুরুল ইসলাম খালেদ (২৪) ও সদর উপজেলার শুভপুর এলাকার বাসিন্দা মোঃ শরিফুল (২৫)।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
Leave a Reply