রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেরপুরে কোরবানীর পশুর হাট ভেঙ্গে দিলেন এসিল্যান্ড

শেরপুরে কোরবানীর পশুর হাট ভেঙ্গে দিলেন এসিল্যান্ড


রোকোনুজ জামান (রকি);শেরপুর(বগুড়া)  প্রতিনিধিঃ


বগুড়ার শেরপুরের বারদুয়ারী কোরবানীর পশুর হাট ভেঙ্গে দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন।
বৃহস্পতিবার ( ৮জুলাই) তিনি বারদুয়ারী পশুর হাটে গিয়ে আগতদের হাট না লাগানোর অনুরোধ করেন।
এ ব্যাপারে হাট ইজারাদার শুভ জানান, আমরা স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এই স্থানে হাট লাগাতে চাচ্ছি। কিন্তু প্রশাসন না চাইলে আমাদের করার কিছু নেই।
উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন জানান, উপজেলার হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বারদুয়ারী পশুর হাট শেরপুর কলেজ মাঠে লাগানোর কথা ছিল। কিন্তু তা অমান্য করে হাট লাগানোয় তা না লাগাতে অনুরোধ করা হয়েছে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নুল ইসলাম জানান, সিদ্ধান্ত মোতাবেক শেরপুর বারদুয়ারী পশুর হাট কলেজ মাঠে বসবে। আজ প্রথম দিন হওয়ায় অনেকে বারদুয়ারী হাটেই গিয়েছিল। তাই তাদের নির্দেশনা দিয়ে হাট সরানোর কথা বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com