রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিংগাইরে হাট-বাজারে কঠোর বিধি-নিষেধ মেনে চলার নির্দেশ দিলেন ওসি

সিংগাইরে হাট-বাজারে কঠোর বিধি-নিষেধ মেনে চলার নির্দেশ দিলেন ওসি

আব্দুল্লাহ আল মামুন,সিংগাইর (মানিকগঞ্জ ) প্রতিনিধি:

কঠোর লকডাউন ও বিধি-নিষেধের ৮ম দিনে বৃহস্পতিবার(৮জুলাই)মানিকগঞ্জের সিংগাইর উপজেলার হাট-বাজারের ব্যবসায়ীদের সরকার ঘোষিত লকডাউন মেনে চলার নির্দেশ দিলেন থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা । 

জয়মন্টপ ইউনিয়ন পরিষদে  বাজার ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময়কালে এমন কঠোর নির্দেশ দেন ওসি। তিনি এর আগে ওই বাজারে অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করায় ১২ জনকে আটক করলেও পরে মুচলেকায় ছেড়ে দেন। প্রচুর লোক সমাগম হওয়ায় সকালের বাজার খোলা মাঠে স্থানান্তরের আহবান জানান তিনি।এ সময় ইউপি চেয়ারম্যান ইঞ্জি. শাহাদৎ হোসেন , ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি পল্লী চিকিৎসক মোঃ রিয়াজুল হক,বাজার কমিটির সভাপতি আব্দুস সালামসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

এদিকে, লকডাউন কার্যকর করতে সিংগাইর উপজেলার প্রবেশ পথ  হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্টে সহকারি পুলিশ সুপার ( সিংগাইর সার্কেল)মোহা. রেজাউল হককে পুলিশ ফোর্স নিয়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে । এছাড়াও উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ চারিগ্রাম নতুন বাজার এলাকায় মাক্স না পড়ায় ও কারন ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে কয়েকজনকে মুসলেকায় ছেড়ে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com