রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় ঝালকাঠির বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় ঝালকাঠির বিএনপি নেতার বিরুদ্ধে মামলা


মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে পোস্ট দেয়ার অভিযোগে বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
অভিযুক্ত জামাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ২০০৮ সালে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে সংসদ সদস্য পদে বিএনপি মনোনিত প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন।
বুধবার রাতে রাজাপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাব্বির খান বাদি হয়ে এ মামলাটি (নং-৩) দায়ের করেন।
মামলার বরাদ দিয়ে রাজাপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল  জানান, রফিকুল ইসলাম জামাল তার নিজ ফেসবুক আইডি থেকে গত ৪ জুলাই রাত ১০ টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদদের জড়িয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ও সম্মান ক্ষুন্ন করার লক্ষে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করেন।
এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২) ২৯(১)/৩১(২) ধারায় এ মামলা রেকর্ড করা হয়েছে। আসামীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে, বলেন এ পুলিশ কর্মকর্তা।
এব্যপারে বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের সাথে কথা বলতে চাইলে ব্যবহৃত মুঠোফোনে ফোন দিলে  তা বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com