রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজারহাটে সরকারি কাজে বাধা!থানায় মামলা

রাজারহাটে সরকারি কাজে বাধা!থানায় মামলা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের রাজারহাটে গতকাল  করোনা ভাইরাসরোধে আরোপিত বিধি নিষেধ বাস্তবায়নকালে সরাসরি বাধা প্রদান করায় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গীও ফোর্স এঁর এস আই আব্দুল্লাহ বাদী হয়ে রাজারহাট থানায় মামলা দায়ের।  

জানাগেছে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকের হাট বাজারে সহকারী কমিশনার ভূমি আকলিমা বেগম করোনার বিস্তার প্রতিরোধে রাষ্টীয় দায়িত্ব পালন করতে গেলে, সেখানকার এক চা বিক্রেতা ফরকেরহাট উচ্চ বিদ্যালয় গেটের পাশেই খোলা জায়গায় সরকারী বিধি অমান্য করে দোকান বসালে জনসমাগম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট(ভূমি) উচ্ছেদের নির্দেশ দেন।এসময়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আদেশ পালন করতে গেলে বাজার কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু পুলিশ সদস্যদের বাধা দেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকলিমা বেগমের সাথে অযাচিত তর্ক করেন।

দায়িত্বরত পুলিশ সদস্যরা মঞ্জু মিয়াকে থামাতে গেলে পুলিশ সদস্যদের সাথে মঞ্জু মিয়া ও তার অনুসারীদের মধ্যে ধস্তাধস্তি ঘটনা ঘটে।

পরে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা ২০ জনকে আসামী করে রাতেই রাজারহাট থানায় মামলা করা হয়। মামলা নং-২।

রাজারহাট থানার ওসি রাজু সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামীদের দ্রুত গ্রেফতারে তৎপরতা চালাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com