রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লক্ষ্মীপুরবাসীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এমপি নয়ন

লক্ষ্মীপুরবাসীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এমপি নয়ন


অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রীর খাদ্য সহায়তা তুলে দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় খাদ্য সহায়তা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ করেন তিনি।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও এবং বিধবা নারীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রীর এই সহায়তা তুলে দেয়া হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, চিনি, আলু, পিয়াজসহ অন্যান্য খাদ্য সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
খাদ্য সহায়তা বিতরণের আগে এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এবং লক্ষ্মীপুর জেলাব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা একজন মানুষও যেন ক্ষুদার্ত না থাকে, তাই ৩৩৩ এর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের বাড়িতে জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com