মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

ভোলার লালমোহনে ৫০ (পঞ্চাশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক

ভোলার লালমোহনে ৫০ (পঞ্চাশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক


মহিউদ্দিন, ভোলা থেকে:


ভোলার লালমোহন উপজেলা থেকে এক মাদক কারবারি কে আটক করেছে লালমোহন থানা পুলিশ। 
বৃহস্পতিবার (৮জুলাই) লালমোহন উপজেলার পৌরসভার ০৫নংওয়ার্ডের সবুজবাগ এলাকার মোঃসেলিম এর সেমি পাকা বিল্ডিং ঘরের দক্ষিন পাশের পিছনের রুম থেকে, নয়ানিগ্রামের সমিতির মাঠ এলাকার আঃমালেকের ছেলে মোঃপারভেজ (২৬)কে অবৈধ মাদকদ্রব্য (৫০)পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে লালমোহন থানা পুলিশ। 
 গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মাকসুদুর রহমান মুরাদ অফিসার ইনচার্জ, লালমোহন থানা এর  সার্বিক তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার সকাল ১১:৩০মিনিটের সময় এসআই মোঃ মাহমুদুল হাসান ও সঙ্গীয় অফিসার ফোর্স  সহ ইয়াবা ব্যবসায়ী মোঃপারভেজ কে আটক করেন। 
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান,ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার নেতৃত্বে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমাদের এ অভিযান চলমান আছে। আসামির বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com