রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ১৯ হাজার টাকা জরিমানা আদায়

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ১৯ হাজার টাকা জরিমানা আদায়

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ


দেশের করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ১৪ দিনের সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন সরকার তারি ধারাবাহিকতায় আজ ৮ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলা ও মহানগরীতে বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে। লকডাউন এর অষ্টম দিনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৩ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় মোবাইল কোর্ট অভিযানে ৯ ব্যক্তিকে আকট, ২৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দন্ডবিধি ২৬৯ ধারার পৃথক মামলায় ১৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। বরিশাল মহানগরীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তেগীর এর নেতৃত্বে নগরীর সদর রোড, চক বাজার রোডে অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি অমান্য করে বিনা কারনে বাইরে ঘোরাঘুরি ও মাস্ক না পরার অপরাধে ৯ জনকে আটক করা হয়। পাশাপাশি ৬ জন ব্যক্তিকে ২৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। বরিশাল মহানগরীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি এর নেতৃত্বে নগরীর পোর্ট রোড, বান্দ রোড, মেডিকেল মোড়সহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি অমান্য করায় ১ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি নগরীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা এর নেতৃত্বে নগরীর আমতলার মোড়, বাংলা বাজার, রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান কে ৮৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com