মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
ঈদে বাড়ি ফিরতে জবি শিক্ষার্থীদের বাস সার্ভিসের আশ্বাস

ঈদে বাড়ি ফিরতে জবি শিক্ষার্থীদের বাস সার্ভিসের আশ্বাস

এম.আই এ রাফিল, জবি প্রতিনিধি :


ঈদে বাড়ি ফিরতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের বাস সার্ভিসের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয়। করোনা মহামারির কারনে দেশে চলছে কঠোর লকডাউন।  ঢাকায় আটকে থাকা জবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঈদে বাড়ি ফিরতে বাস সার্ভিসের দাবি জানিয়েছে।  
আজ বৃহস্পতিবার ( ৮ জুন)  বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা প্রক্টর অফিসে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, বিশ্ববিদ্যালয়ের  বাসে যারা বাড়িতে যেতে চায় তাদের প্রত্যেককে আগামী সোমবারের মধ্যে অফিস চলাকালীন আলাদাভাবে প্রক্টর অফিস কিংবা ছাত্রকল্যাণ বরাবর আবেদনপত্র দিতে হবে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত অনুসারে ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হবে ।
এ ব্যাপারে নাম প্রকাশের অনিচ্ছুক ১২ ব্যাচ এক শিক্ষার্থী বলেন,  দেশে এখন কঠোর বিধিনিষেধ চলছে, এমতাবস্থায় আমরা যারা ঢাকায় অবস্থান করছি ঈদে পরিবারের সাথে থাকতে চাই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বাড়ি ফিরতে বাস সার্ভিসের ব্যবস্থা করেছে  তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেনো পারবে না। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আবেদন গ্রহণ করবেন এবং বিভাগীয় ও জেলা শহরে বাস সার্ভিসের ব্যবস্থা করবেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com