মাসুদ মিয়া,তারাকান্দা প্রতিনিধিঃ
ময়মনসিংহ তারাকান্দায় বিল নার্সারীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।সরকারের রাজস্ব বাজেটের আওতায় আজ বৃহস্পতিবার বিল নার্সারীতে মাছের এই পোনা অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত মাছের পোনা অবমুক্ত করেন।এসময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ফজলুল হক,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবত্তী,উপজেলা মৎস্য অফিসার শাহানা নাজনীন,উপজেলা মৎস্যজীবী লীগের অহ্বায়ক আজহারুল ইসলাম লুটু,সদস্য সচিব মামুন মিয়া সহ অনেকে।
মানুষের আমিষের চাহিদা পূরণে মাছের গুরুত্ব,মাছের রক্ষণাবেক্ষণ,মা মাছ সংরক্ষণ,ও খাল-বিল,নদী-নালায় মাছের বৃদ্ধি তরান্বিত করতে এসময় জনসাধারণকে সচেতন করা হয়।
Leave a Reply