শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলায় এক শিক্ষকের জমি দখলের অভিযোগে ভূমি দস্যু আলাউদ্দিনের বিরুেদ্ধ সংবাদ সম্মেলন!!

ভোলায় এক শিক্ষকের জমি দখলের অভিযোগে ভূমি দস্যু আলাউদ্দিনের বিরুেদ্ধ সংবাদ সম্মেলন!!


মহিউদ্দিন, ভোলা :


ভোলা-বরিশাল রুটের ভেদুরিয়া ঘাট দখলের পাশপাশি এক শিক্ষকের জমি দখলের অভিযোগ উঠেছে ভূমি দস্যু আলাউদ্দিনের বিরুদ্ধে।
আজ বেলা ১২টায়  ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আলাউদ্দিনকে ভুমি দস্যু উল্লেখ করে শহরের এ রব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান ও তার স্ত্রী নাজমা বেগম লিখিত বক্তব্যে বলেন, তিনি ১৯৯৮ সালে ভেদুরিয়া লঞ্চঘাটের পাশে এক একর ১৩ শতাংশ জমি ক্রয় করেন। আলাউদ্দিন তার জমি দখল করে দোকান ঘর নির্মান করেন। তাকে ভাড়া দিবে বললেও তা না দিয়ে উল্টো তাকে প্রাণ নাশের হুমকী দেয়। তার স্ত্রীর উপর হামলা করে। আলাউদ্দিন ভোলা-বরিশাল রুটের শতাধিক স্পিডবোট মালিক সমিতির সভাপতি সেজে নিজেই ওই এলাকায় রামরাজত্ব শুরু করে। 
স্কুল শিক্ষক আব্দুল মান্নান আরো বলেন, গত কয়েক বছর আলাউদ্দিনের বিচার দাবি করে তিনি বিভিন্ন দফতরে অভিযোগ দিলেও বিচার পান নি। আলাউদ্দিনের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান নি। তাই তিনি এবার সংবাদ সম্মেলন করে বিচার দাবি করছেন।এবং  ভোলার ১আসনের এমপি আলহাজ্ব তোফায়েল আহমেদের সুদৃষ্টি কামনা করছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com